ads

বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদার রায়ের খবর

খবর টি পড়েছেন : ৩৬৭
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদার রায়ের খবর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রীর এ রায়ের খবর বেশ গুরুত্বসহকারে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে।
বিবিসির অনলাইন সংস্করণে ‘দুর্নীতির মামলায় দোষী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’ শিরোনামে প্রতিবেদন করা হয়েছে। এতে তার ৫ বছরের কারাদণ্ডের কথা জানিয়ে বলা হয়, আদালতে দুর্নীতির কথা অস্বীকার করেছেন বিএনপি চেয়ারপারসন।
বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
বার্তা সংস্থা এপির খবরে রায়কে কেন্দ্র করে সর্বোচ্চ উত্তেজনার খবর দেওয়া হয়েছে। প্রতিবেদনে মামলাটিকে ‘স্পর্শকাতর’ আখ্যা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভর খবরে বলা হয়, দুর্নীতির মামলায় বাংলাদেশের দুইবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায় হয়েছে।
রায় ঘোষণার কথা জানিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন সংস্করণের খবরে বলা হয়েছে, বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী খালেদাকে অর্থআত্মাসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি সমর্থকেদর সংঘর্ষ হয়েছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্নীতি মামলায় খালেদার ৫, তারেকসহ অন্যদের ১০ বছরের… পরবর্তী সংবাদ কোথাও অস্বাভাবিক কিছু হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads