ads

বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবদুল হামিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত

খবর টি পড়েছেন : ১৪০
আবদুল হামিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দ্বিতীয় মেয়াদে মো. আবদুল হামিদ দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৭ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আবদুল হামিদের মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
২০১৩ সালের ২২ এপ্রিল সেই সময়ের অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। একই বছরের ১৪ মার্চ থেকে সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান। পরে ২০ মার্চ জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে সেদিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্নয়নে বাংলাদেশ বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে গেছে :… পরবর্তী সংবাদ সশস্ত্রবাহিনী এখন অধিক উন্নত ও চৌকশ: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads