ads

মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবুজবাগে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২৪৬
সবুজবাগে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার সবুজবাগের আহম্মদবাগ এলাকার এক বাসা থেকে এক নারী ও তার দেড় বছরের মেয়ের লাশ উদ্ধার করছে পুলিশ। ২৩ জানুয়ারী মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ আহমদবাগ মায়াকানন পানির পাম্পের পাশে ওই টিনশেড বাড়িতে যায়। দরজা ভেঙে ঘরে ঢোকার পর সান্ত্বনা আক্তার নামে ২৫ বছর বয়সী ওই নারী এবং তার মেয়ে মাহফুজার লাশ পায় পুলিশ।

Shamol Bangla Ads

পরিদর্শক মোস্তাফিজ জানান, ‘ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। সান্ত্বনার লাশ ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছিল। আর তার মেয়েকে মৃত অবস্থায় বিছানায় পাওয়া গেছে।’

তিনি আরও জানান, সান্ত্বনার স্বামী মামুন স্থানীয় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইনম্যান।

এলাকার লোকজনের বরাত দিয়ে পরিদর্শক মোস্তাফিজ বলেন, ২ দিন আগে মামুন তার শ্যালিকাকে নিয়ে পালিয়ে গেছে। এটা নিয়ে পারিবারিক সমস্যা ছিল। এসব কারণেই হয়ত বাচ্চাটাকে খুন করে নিজে আত্মহত্যা করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন রেকর্ড করলেন তামিম পরবর্তী সংবাদ একনেক সভায় ১৪ প্রকল্পের অনুমোদন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads