ads

শনিবার , ২০ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির কোনো নীতি আদর্শ নেই: তোফায়েল

খবর টি পড়েছেন : ৩২৮
বিএনপির কোনো নীতি আদর্শ নেই: তোফায়েল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপির কোনো নীতি আদর্শ নেই। তারা নির্বাচনে জেতার আগে বলে আমাদের হারিয়ে দেয়া হচ্ছে। আবার জেতার পরে বলে ঠিকমত ভোট হলে আরো বেশি ভোট পেতাম।’ শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার বাংলাবাজারে নির্মিত স্বাধীনতা জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বাসসের
বিএনপির মহাসচিবের ৮০ ভাগ ভোট পাওয়ার কথা প্রসঙ্গে তোফায়েল বলেন, ৮০ ভাগ ভোট যে দল পাবে তাদের তো হাসিমুখে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। সে দলের তো ভয় পাওয়ার কিছু নেই।
তিনি বলেন, গত ৯ বছরে বর্তমান মহাজোট সরকার যে উন্নয়ন করেছে মানুষ তাতে অত্যন্ত আনন্দিত। গ্রামে এখন আর অভাব অনটন নেই। মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে আবারো রায় দেবে।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭ কলেজকে অধিভুক্তির পূর্ব প্রস্তুতি ছিল না :… পরবর্তী সংবাদ নিরপেক্ষ নির্বাচন হলে আ’লীগের ভরাডুবি হবে : মির্জা…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads