ads

সোমবার , ৮ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৫
শেরপুরে পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার: শেরপুরে ‘পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার’ শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষ রজনীগন্ধ্যায় আয়োজিত ওই সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। জেলা প্রশাসনের সহায়তায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওই সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারি কিউরেটর মোঃ মমিনুর রশিদ। ওই সময় প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার,সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে কয়েকটি পর্বে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর তেরা বাজার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কম্বল বিতরন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads