ads

মঙ্গলবার , ২ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন ৩ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৯
শপথ নিলেন ৩ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকারের মেয়াদের শেষ বছরে মন্ত্রিসভার সম্প্রসারণে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ন চন্দ্র চন্দ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার, লক্ষ্মীপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা এ কে এম শাহজাহান কামাল। আর রাজবাড়ীর সাংসদ কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
২০১৫ সালের ১৪ জুলাই মন্ত্রিসভায় সর্বশেষ তিনজনের অন্তর্ভুক্তি ও দু’জন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছিলেন। এরপর প্রায় আড়াই বছর মন্ত্রিসভায় কোনো রদবদল হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাফলংয়ে পাথর তুলতে গিয়ে ৪ শ্রমিক নিহত পরবর্তী সংবাদ ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন-রদবদল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads