ads

মঙ্গলবার , ২ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ পৌরসভার ১০ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৮৪
ময়মনসিংহ পৌরসভার ১০ দিনব্যাপী বইমেলা উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ‘সুন্দর আগামীর জন্য বই’ এ শ্লোগান নিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ময়মনসিংহ পৌর পরিষদের উদ্যোগে ৪র্থবারের মতো ১০ দিনব্যাপী বইমেলা ২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার স্টলসমূহ খোলা থাকবে। মেলায় ঢাকা থেকে ৪৭টি এবং ময়মনসিংহের ৫টি প্রকাশনীসহ ৫২টি স্টল স্থান পেয়েছে।
পৌরসভার মেয়র ইকরামূল হক টিটুর সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা লিল্পী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. একেএম আবদুর রফিক, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক শিহাব উদ্দিন ভূইয়া, প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, কাউন্সিলর মাহবুব আলম হেলাল প্রমূখ।
মাদক ও ইন্টারনেটে অহেতুক আড্ডাকে বাদ দিয়ে তরুণ সমাজকে বইমূখী করতে উদ্বুদ্ব করতে বই মেলার আয়োজন করায় পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু ও পৌর পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষামন্ত্রীর আশ্বাস প্রত্যাখ্যান, অনশন চালানোর ঘোষণা নন-এমপিও শিক্ষকদের পরবর্তী সংবাদ কর্মবিমুখ জাতি গড়তে চাই না : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads