ads

বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রসিক নির্বাচনে ভোট দিলেন এরশাদ

খবর টি পড়েছেন : ১৩৩
রসিক নির্বাচনে ভোট দিলেন এরশাদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি নগরীর শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। ওই সময় একই কেন্দ্রে ভোট দেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে এরশাদ বলেন, এখানে কোনো অনিয়ম হচ্ছে না। আশা করছি লাখো ভোটের ব্যাবধানে আমরা জিতব। এটা নির্বাচন কমিশনের জন্য একটা পরীক্ষা। তাই নিজেদেরকে প্রমাণ করার জন্যই এই নির্বাচন সুষ্ঠু হবে।

Shamol Bangla Ads

এরআগে সকাল ৯টা ২০ মিনিটে নগরীর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

উল্লেখ্য, সকাল ৮টা থেকে ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।

এ সিটি কর্পোরেশনে বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। সাতজন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যানজট কমাতে ঢাকায় ‘অনস্ট্রিট পার্কিং’ ব্যবস্থা চালু পরবর্তী সংবাদ প্রাথমিক সমাপনী ও জেএসসি জেডিসি’র ফল প্রকাশ ৩০…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads