ads

বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির অভিযোগ ঠিক নয়: সিইসি

খবর টি পড়েছেন : ১৪১
বিএনপির অভিযোগ ঠিক নয়: সিইসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটদানে বাধা দেওয়ার বিষয়ে বিএনপির অভিযোগ সঠিক নয় বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। রংপুরের নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে ইসি সন্তুষ্ট বলে জানান তিনি।

Shamol Bangla Ads

২১ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি ওই কথা বলেন। সকাল থেকে ভোটারদের কাছ থেকে তথ্য নিয়েছেন জানিয়ে সিইসি বলেন, ভোটাররা কোনো ধরনের অভিযোগ করেননি। গণমাধ্যমও কাজ করছে। ভোটদানে বাধা দেওয়ার কোনো অভিযোগ আসেনি।

রংপুরের যেসব কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএমে ভোট গ্রহণ চলছে, সেখানকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে বলেও জানান সিইসি। বলেন, তাঁরা সতর্কতার সঙ্গে ইভিএম ব্যবহারের চিন্তা করেছিলেন। এখন পর্যন্ত কোনো বিচ্যুতি হয়নি। ইভিএম ব্যবহারকারী ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

ইভিএম ব্যবহার–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কোথাও কোথাও ইভিএম ব্যবহার হবে। তবে আগামী জাতীয় নির্বাচনে সম্ভব হবে না।

এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরীসহ ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭ই মার্চের কালজয়ী ভাষণ শুনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল… পরবর্তী সংবাদ রংপুরে ভোটের পরিস্থিতি সন্তোষজনক : সিইসি

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads