ads

বুধবার , ২০ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রংপুরে পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে : সিইসি

খবর টি পড়েছেন : ২১৮
রংপুরে পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে : সিইসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রংপুর সিটি করপোরেশনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের যে অবজারভেশন— পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে। কমিশনের প্রত্যাশা রংপুরে সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হবে।’ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ২০ ডিসেম্বর বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি ওই কথা জানান। সিইসি বলেন, রংপুরে তিনটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতিও রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ওই কেন্দ্রে এটা ব্যবহার করা হবে।
ওইসময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, কমিশন রংপুর সিটি নির্বাচনকে মডেল নির্বাচন করতে চায়। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারেন সে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান, এ নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাহী ও বিচারিক হাকিম, ইসির মনিটরিং টিমসহ সংশ্লিষ্টরা মাঠে রয়েছেন।
একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার সম্পর্কে সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, একটি কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। ওই কেন্দ্রে ভোটারদের এ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ (মহড়া) দেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) ওই কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। কোনো ধরনের কারিগরি সমস্যা হলে বিকল্প ব্যবস্থা হিসেবে আগের পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানুষের জানমাল রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালন করে বিজিবি… পরবর্তী সংবাদ যানজট কমাতে ঢাকায় ‘অনস্ট্রিট পার্কিং’ ব্যবস্থা চালু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads