ads

শনিবার , ১৬ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনে জনগণ সাম্প্রদায়িক অপশক্তিকে প্রত্যাখান করবে: কাদের

খবর টি পড়েছেন : ১৮৯
নির্বাচনে জনগণ সাম্প্রদায়িক অপশক্তিকে প্রত্যাখান করবে: কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনে মানুষ সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের প্রত্যাখান করবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিস্থর ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের প্রত্যাখান করবে।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, আগামী বছর মহান বিজয়ের মাস ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশের মানুষ সাম্প্রদায়িক অপশক্তিকে যেমন রুখে দিবে, তেমনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদেরও প্রত্যাখান করবে।
ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আর বেশি সময় নেই। সংবিধান অনুযায়ী আগামী বছরের ডিসেম্বর মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। আশা করি মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের দোসরদের পরাজিত করে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, একেএম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও রিয়াজুল কবির কাউছার প্রমূখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা পরবর্তী সংবাদ বিজয় দিবসে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads