শ্যামলবাংলা ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক আর নেই। ১৬ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এতথ্য জানানো হয়।
স্টেট গ্ল্যান্ডের সংক্রমণে ভুলে ১৩ ডিসেম্বর থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন মন্ত্রী ছায়েদুল হক। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন ছায়েদুল হক। ২০১৪ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।
১৯৪২ সালের ৪ মার্চ ছায়েদুল হকের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি নেওয়ার পর ১৯৬৯ সালে এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত হন তিনি।
১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনে সক্রিয় ছিলেন ছায়েদুল হক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন তিনি।




















