ads

মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খবর টি পড়েছেন : ২২৮
ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে (২০১৭-২০১৮) শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ওই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সের ক্লাস ২০১৮ সালের ১৪ জানুয়ারি থেকে শুরু হবে। ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
ওই সময় সাত কলেজ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হকসহ অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে মোট ১৯ হাজার ৬০৩ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭০৫ জন। বিজ্ঞান ইউনিটের অধীনে ২০ হাজার ৩৩১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৭৫২ জন। বাণিজ্য ইউনিটের অধীনে মোট ১৮ হাজার ৩১৫জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর পরবর্তী সংবাদ ময়মনসিংহে তাবলীগ জামায়াতের আঞ্চলিক ইজতেমা ২১, ২২ ও…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads