নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ নানা কর্মসূচির মধ্যদিয়ে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর শনিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৫ জন নারী জয়িতাকে সম্মাননা সংবর্ধনা দেয়া হয়।
নকলা উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকের সঞ্চালনায় অনুষিঠত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ; ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৫ জন জয়িতাকে সম্মাননা সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী পারভীন আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আসমাউল হুসনা, সফল জননী নারী হিসেবে সাফল্য অর্জনকারী ফাতেমা আক্তার, নির্যাতন বিভিষিকা মুছেফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে এমন সাফল্য অর্জনকারী নারী সাজবিনা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাফল্য অর্জনকারী নারী হাছনা হেনা।









