ads

রবিবার , ২৬ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রংপুর সিটি নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

খবর টি পড়েছেন : ১৫০
রংপুর সিটি নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী নাজমুল আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এদিকে নির্বাচনী প্রচারাভিযানে আওয়ামী লীগ এখনো আনুষ্ঠানিকভাবে মাঠে নামেনি। তবে বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ অন্য মেয়র পদপ্রার্থীরা দিনভর গণসংযোগে ব্যস্ত থেকেছেন। এই নির্বাচনে ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৮টি ঝুঁকিপূর্ণ বলে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে।

২৫ নভেম্বর শনিবার জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম এক সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি সরে দাঁড়ালেন।

Shamol Bangla Ads

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান হলেও দলের আরও একজন মেয়র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার বিদ্রোহী হিসেবে রয়ে গেছেন। তিনি দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং দলীয়প্রধান এইচ এম এরশাদের ভাতিজা। মোস্তাফিজার রহমান গতকাল এরশাদনগর, কেরানীপাড়া, মুন্সিপাড়া এলাকায় গণসংযোগ করেছেন।

আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদকে এখনো নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না। আর আওয়ামী লীগের পক্ষ থেকেও গণসংযোগসহ তেমন নির্বাচনী প্রচারণা চোখে পড়ছে না। এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান বলেন, আগামী ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর তাঁরা নির্বাচনী মাঠে নামবেন। তবে এরই মধ্যে কিছুটা গণসংযোগ যে করা হচ্ছে না, তা নয়।

বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান গতকাল মেকুরা, তামপাট, মাহিগঞ্জে গণসংযোগ করার কথা জানিয়ে বলেন, প্রতীক পাওয়ার পর মূল প্রচারাভিযান শুরু করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিডিআর বিদ্রোহ মামলা : হাইকোর্টের রায় পড়া শুরু পরবর্তী সংবাদ নতুন আরও ৩ ব্যাংক আসছে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads