ads

শনিবার , ২৫ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১২৮
ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ হবে জাতির পিতার সোনার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশ গড়ে তুলবো। বাংলাদেশ বিজয়ী জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। যে ভাষণ জাতির পিতা দিয়েছিলেন, সেই ভাষণ আন্তর্জাতিক স্থান করে নিয়েছে। যারা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান দেশকে পুনরায় গড়ে তুলেছিলেন। সাড়ে তিন বছরে যখনই বাংলাদেশ অর্থনৈতিকভাবে দাঁড়িয়েছিল তখন তাকে হত্যা করে দেশকে অন্ধকারে ঢেকে দিয়েছিল নর পিশাচরা। তিনি ২৫ নভেম্বর শনিবার ৭ মার্চের ভাষণের স্বীকৃতি হিসেবে আনন্দ আয়োজনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে এক ভাষণে ওইসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আড়াই হাজার বছরে সব ভাষণের মধ্যে এই ভাষণটি স্থান পায়। ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না। জাতির পিতার হাতে কোনো নোট ছিল না। কিছুই ছিল না। তাকে বারবার ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছিল। মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক চাপে বাধ্য হয় পাকিস্থান শেখ মুজিবুরকে মুক্তি দিতে বাধ্য হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৯২-এর চুক্তি অনুসরণেই এবারের সমঝোতা: পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ সুষ্ঠু ভোটই নিরাপদ প্রস্থানের পথ তৈরি করবে: গয়েশ্বর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads