ads

শুক্রবার , ২৪ নভেম্বর ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলে গেলেন বারী সিদ্দিকী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৪, ২০১৭ ৪:১১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ‘শুয়া চান পাখি আমার, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’ গানের মতো কথা দিয়ে হাজার বার ডাকলেও আর ঘুম থেকে উঠবেন না প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী।

Shamol Bangla Ads

স্বজন-ভক্ত ও কাছের মানুষদের ‘আজি কেন হইলে নীরব, মেল দুটি আঁখি রে পাখি’- ছাড়া কিছুই যেন বলার রইল না আর। ‘হঠাৎ করে চলে গেলে, বুঝলামনা চালাকি’-গানের কথার মতো হঠাৎ করেই যেন চলে গেলেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছেন জনপ্রিয় এ সঙ্গীত শিল্পী। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

হাসপাতালের তথ্য অনুসন্ধান বিভাগের কর্মকর্তা মুকিত হাসান জানান, দুটি কিডনি অকার্যকর অবস্থায় বহুমূত্র রোগেও ভুগছিলেন বারী সিদ্দিকী। ১৭ নভেম্বর রাতে হাসাপাতালে ভর্তির পর থেকে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল।

শিল্পীর ছেলে সাব্বির সিদ্দিকী জানান, রাতেই বারী সিদ্দিকীকে দাফন করানোর জন্য মোহাম্মদপুরে আঞ্জুমানে মফিদুল ইসলামে নিয়ে যাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা, বাংলাদেশ টেলিভিশন ভবনে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর তার তৃতীয় ও শেষ জানাজা হবে নেত্রকোনা সরকারি কলেজে। এরপর বারী সিদ্দিকীকে নেত্রকোনার কারলি গ্রামে ‘বাউল বাড়ি’তে দাফন করা হবে।

বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘রঙের বাড়ই’ নামের একটা ম্যাগাজিন অনুষ্ঠানে জনসমক্ষে প্রথম সঙ্গীত পরিবেশন করেন তিনি।

এরপর ১৯৯৯ খ্রিস্টাব্দে হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে ৭টি গানে কণ্ঠ দেন বারী সিদ্দিকী। এর মধ্যে ‘শুয়া চান পাখি’ গানটির জন্য তিনি অতিদ্রুত ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ গানও তুমুল জনপ্রিয় হয়েছে।

১৯৯৯ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করেন। ২০১৩ সালে সিদ্দিকী ফেরারী অমিতের রচনা ও পরিচালনায় পাগলা ঘোড়া নাটকে প্রথমবারের মত অভিনয় করেন।

বারী সিদ্দিকীর একক অ্যালবামগুলো হলো- দুঃখ রইলো মনে, সরলা, ভাবের দেশে চলো, সাদা রুমাল, মাটির মালিকানা, মাটির দেহ, মনে বড় জ্বালা, প্রেমের উৎসব, ভালোবাসার বসত বাড়ি, নিলুয়া বাতাস, অপরাধী হইলেও আমি তোর, দুঃখ দিলে দুঃখ পাবি। এছাড়াও আসমান সাক্ষী এবং চন্দ্রদেবী নামে শিল্পীর দুটি মিশ্র অ্যালবাম রয়েছে।

শ্রাবণ মেঘের দিন ছাড়াও রূপকথার গল্প, নেকাব্বরের মহাপ্রয়াণ, ও আমার দেশের মাটি এবং মাটির পিঞ্জিরা চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০১৩ সালে মাটির পিঞ্জিরা ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন বারী সিদ্দিকী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!