ads

মঙ্গলবার , ২১ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টির পায়তারা সফল হবে না : এরশাদ

খবর টি পড়েছেন : ৩৮০
নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টির পায়তারা সফল হবে না : এরশাদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের ধূঁয়াতুলে নির্বাচন অনুষ্ঠান নিয়ে ধুম্রজাল সৃষ্টির পায়তারা করছেন, তাদের উদ্দেশ্য কখনই সফল হবে না। সংবিধান অনুসারেই জাতীয় নির্বাচন করতে হবে এবং গণতন্ত্র সুরক্ষার স্বার্থে সকল দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি ২১ নভেম্বর মঙ্গলবার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদের নেতৃত্বে শতাধিক ব্যক্তির জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
অ্যাভোকেট সালমা ইসলাম এমপি’র সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এবং যোগদানকারী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টিতে এখন নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এখন জাতীয় পার্টির পতাকা তলে সমবেত হচ্ছেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন ঘটবে। তাই নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শীতকালীন অধিবেশনেই সম্প্রচার নীতিমালা পাস : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ শ্বাসরুদ্ধকর উত্তেজনা শেষে বিজয়ে উন্মাতাল রংপুর রাইডার্স!

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads