
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০ নভেম্বর রবিবার ‘অ’ ইউনিটের অচ অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অচ অংশে ৪টি বিভাগ: সংগীত, চারুকলা, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ রয়েছে। সকাল ০৯:০০ ঘটিকা হতে ১০:০০ ঘটিকা পর্যন্ত এক শিফ্ট-এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অচ অংশে মোট ১৬৫ আসনের বিপরীতে আবেদন পড়েছিল ১৫৩৩টি। মোট পরীক্ষার্থীর মধ্যে ১১৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে অর্থাৎ উপস্থিতির হার শতকরা প্রায় ৭৬ জন।
পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ-সময় তাঁর সঙ্গে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো: হুমায়ুন কবীর, মিডিয়া ও প্রচার উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. রশিদুন্ নবী, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা প্রমুখ।
এদিকে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান-এর অনুমোদনক্রমে গতকাল অনুষ্ঠিত অ ইউনিটের অখ অংশের পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িলশশহরঁ.বফঁ.নফ-তে ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।
অ ইউনিটের অখ অংশে ৪৪৯২, অচ অংশে ১৫৩৩, ই ইউনিট- ১০৮১৫, ঈ ইউনিট- ৭১৩৪ এবং উ ইউনিট- ১৪৫৪৭ নিয়ে সর্বমোট আবেদনকারীর সংখ্যা- ৩৮৫২১। মোট আসনসংখ্যা- ৯৮০ এবং আসন প্রতি আবেদনকারীর সংখ্যা- ৪০। ই ইউনিটে ২১ নভেম্বর, ঈ ইউনিটে ২২ নভেম্বর এবং উ ইউনিটে ২৩ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এবং ক্যাম্পাসে বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।



















