ads

রবিবার , ১৯ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি : আনন্দ শোভাযাত্রা করবে ডিএনসিসি

খবর টি পড়েছেন : ৩২৯
বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি : আনন্দ শোভাযাত্রা করবে ডিএনসিসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আগামী ২৫ নভেম্বর আনন্দ শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতার ওই অসামান্য অর্জনকে উদযাপন করা হবে। সম্প্রতি ডিএনসিসি ভবনে অনুষ্ঠিত এক সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়।

Shamol Bangla Ads

ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গনির সভাপতিত্বে সভায় সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাউল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে গত ৩০ অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

ওইদিন প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ তালিকাভুক্তের ঘোষণা দেন সংস্থার মহাপরিচালক ইরিনা বোকোভা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা পরবর্তী সংবাদ সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads