ads

মঙ্গলবার , ১০ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার কালক্ষেপণ করছে: পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪৮
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার কালক্ষেপণ করছে: পররাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকার কালক্ষেপণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি ১০ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পর্যালোচনা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে যে প্রস্তাব মিয়ানমার দিয়েছে সেটা তাদের ওপর আন্তর্জাতিক চাপ কমানোর একটি কৌশল বলে মনে করছে বাংলাদেশ।’ তিনি বলেন, ‘মিয়ানমার নিজেরা যাচাই বাছাই করে প্রত্যাবাসনের কথা বলছে। এবং এ ক্ষেত্রে ১৯৯২ সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসনের যে নীতি নেওয়া হয়েছিল সেটাকে অনুসরণ করতে চাইছে। বাংলাদেশ সরকার এইবারের পরিস্থিতির মাত্রা ও ভিন্নতার বিষয়ে মিয়ানমারকে জানিয়েছে এবং প্রত্যাবাসনের ক্ষেত্রে একটা খসড়া প্রস্তাব হস্তান্তর করেছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলিতভাবে মিয়ানমারের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে হবে। যাতে দেশটির সরকার রাখাইনে স্থিতিশীলতা সৃষ্টি ও জীবন-যাপনের অনুকূল পরিবেশ তৈরিতে ইতিবাচক নীতি বাস্তবায়নের চেষ্টা করে। সামরিক বাহিনী নেতিবাচক কর্মকাণ্ড থেকে সরে আসতে বাধ্য হয় এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারকেই ভূমিকা পালন করতে হবে। সেখানে স্বেচ্ছায় প্রত্যাবসনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। নিরাপত্তা সুরক্ষা ও জীবিকার নিশ্চয়তা না পেলে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহী হবে না।’
তিনি বলেন, ‘আগামী ১৬ তারিখে ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আছে। ধারণা করা হচ্ছে সেখানে মিয়ানমারের সেনাপ্রধানের বিষয়ে আলোচনা হতে পারে।’
প্রসঙ্গত. রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গত ২ অক্টোবর ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ের বৈঠকে দুই দেশ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার সিদ্ধান্ত নেয়।
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই ওয়ার্কিং গ্রুপ কীভাবে গঠন করা হবে তা নিয়ে দু’পক্ষের মধ্যে আরও আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তিরও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৈঠকে ওই চুক্তির খসড়াও মিয়ানমারের মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনে সেনা মোতায়েন চায় জাতীয় পার্টি পরবর্তী সংবাদ কুমিল্লায় শিশু হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads