ads

সোমবার , ৯ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৯ অক্টোবর থেকে বাংলাদেশে যাত্রা শুরু করছে পেপ্যাল

খবর টি পড়েছেন : ৩১১
১৯ অক্টোবর থেকে বাংলাদেশে যাত্রা শুরু করছে পেপ্যাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে অনলাইনে অর্থ স্থানান্তরের সেবা পেপ্যাল। তার আগে আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ আইসিটি এক্সপোর দ্বিতীয় দিনে পেপ্যাল সেবার উদ্বোধন করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সোমবার ওই তথ্য জানিয়েছেন। পলক জানান, ‘দীর্ঘদিনের অপেক্ষার শেষ হচ্ছে।আগামী ১৯ অক্টোবর থেকে পেপ্যাল সুবিধা দেশের সোনালী, রূপালী ব্যাংকসহ মোট ৯টি ব্যাংকের প্রায় ১২ হাজার শাখায় পাওয়া যাবে। এতে ফ্রিল্যান্সারদের পাশাপাশি উপকৃত হবেন অনলাইনে লেনদেন করছেন এমন ব্যবহারকারীরা।’
চলতি বছরের এপ্রিল মাসে দেশে পেপ্যাল চালুর জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন জুনাইদ আহমেদ পলক। সেবাটি বাংলাদেশে দ্রুত শুরুর ব্যাপারে আহ্বান জানান তিনি। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে পেপ্যালের সদর দফতরে পেপ্যালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় মে মাসে দেশে পরীক্ষামূলকভাবে পেপ্যালের সেবা (জুম) চালু করে সোনালী ব্যাংক। তবে শুরুতে এতে বৈদেশিক রেমিট্যান্স আহরণ ও বিতরণ কার্যক্রম চালুর কথা বলা হলেও ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের অর্থ লেনদেনের সুবিধা ছিল না।
পলক জানান, বাংলাদেশে অনেকদিন ধরেই পেপ্যাল সেবাটি চালু করার চেষ্টা হচ্ছিল। আশা করছি এ সেবাটি চালুর ফলে ডিজিটাল বাংলাদেশের সফলতার পালকে আরেকটি মুকুট যুক্ত হবে। এর আগে বাংলাদেশের বাজারে নিজেদের যাচাইসহ নানা ধরনের পরীক্ষা চালিয়ে যাচ্ছিল পেপ্যাল। অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে সেবাটি চালুর ব্যাপারে। এর ফলে ডিজিটাল লেনদেন বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলার মামলা : খালেদা… পরবর্তী সংবাদ মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads