ads

রবিবার , ৮ অক্টোবর ২০১৭ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কর্মীদের চাঙ্গা রাখতেই রোহিঙ্গা ইস্যুতে বিএনপির মিথ্যাচার : কাদের

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০১৭ ৭:৩০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। তিনি ৮ অক্টোবর রবিবার রাজধানীর বনানীতে ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওইসব কথা বলেন।
বাংলাদেশ আজকে রোহিঙ্গা সমস্যায় যে সংকটে পড়েছে বিএনপি এই বিষয়টা নিয়ে কতটা উদ্বিগ্ন প্রশ্ন রেখে কাদের বলেন, তাদের নেত্রী দিনের পর দিন শুধু তারিখ দিয়ে যাচ্ছে। কিন্তু তিনি দেশে আসছেন না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এক নাম্বার যিনি। তারইতো এ ব্যাপারে কোনো চিন্তা উদ্বেগ আছে বলে মনে হয় না। বাকিরা এখানে বসে চেয়ারপারসনের অনুপস্থিতিতে কর্মীরা যে আজ হতাশ তাদের চাঙ্গা করার চেষ্টা করছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত খোলা থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‘বাংলাদেশে আবারও নতুন করে রোহিঙ্গা ঢল আসতে পারে’ জাতিসংঘের এমন অাশংকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনও লোক আসছে। তবে পরিমাণ অনেক কম। কিভাবে জনস্রোত আসছিলো সেটা সবাই দেখেছে। তবে এখন আর সেই জনস্রোত নেই। আসতে পারে সেই আশঙ্কা জাতিসংঘ করছে। কাজেই জাতিসংঘেরই এখানে কঠোর অবস্থান নেয়া উচিত। যাতে করে নতুন করে রোহিঙ্গার জন স্রোত সৃষ্টি না হয়। -বাসস

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads