ads

শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতিসংঘের তথ্য : মিয়ানমারের মোট রোহিঙ্গার ৪০ ভাগই এখন বাংলাদেশে

খবর টি পড়েছেন : ২১৯
জাতিসংঘের তথ্য : মিয়ানমারের মোট রোহিঙ্গার ৪০ ভাগই এখন বাংলাদেশে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে এক সময় বসবাসকারী মোট রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০ শতাংশ এখন বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। জাতিসংগের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার সাংবাদিকদের ওই তথ্য নিশ্চিত করে বলেন, ২৫ আগস্টের পর থেকে গত ২০ দিনে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৪ লাখ রোহিঙ্গা মুসলিম। আগে-পরে মিলিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০ শতাংশই বাংলাদেশে পালিয়ে এসেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশে ঢুকেছে ১০ হাজারের বেশি রোহিঙ্গা।
তিনি বলেন, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রায় ৬০ শতাংশই শিশু। আশ্রয় রোহিঙ্গা শিশুদের জন্য জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, ওষুধপত্র ও চিকিত্সা সামগ্রীবাহী ট্রাকগুলো কক্সবাজারের দিকে যাচ্ছে। আগামী দিনগুলোতে আরও ত্রাণসামগ্রী পাঠানো হবে।

Shamol Bangla Ads

দুই লাখ রোহিঙ্গাকে মানবিক সহায়তা দিচ্ছে অক্সফ্যাম
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগণকে মানবিক সহায়তার অংশ হিসেবে বিশুদ্ধ পানি, শৌচাগার ও আশ্রয়কেন্দ্র নির্মাণে সহায়তা দিতে শুরু করেছে অক্সফ্যাম। অক্সফ্যামের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের এই আশ্রয় কেন্দ্রগুলো অত্যন্ত নাজুক। সেখানে সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে আশ্রয়কেন্দ্র নির্মাণ, বিশুদ্ধ খাবার পানি, সৌচাগার ও খাদ্য। অক্সফ্যাম এই মুহুর্তে ২ লাখ রোহিঙ্গা জনগণের কাছে এই মানবিক সহায়তা পৌঁছে দেয়ার কাজ শুরু করেছে।
বাংলাদেশে অক্সফ্যামের অন্তবর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর এম বি আকতার এ বিষয়ে বলেন, এ মুহূর্তে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা অত্যন্ত অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছে। এই মানুষগুলো এখন শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসায় যুক্তরাষ্ট্র পরবর্তী সংবাদ নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads