ads

শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবেই : কামরুল

খবর টি পড়েছেন : ১৪৪
আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবেই : কামরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে যত কথাই বলুক না কেন, তাঁরা আগামী নির্বাচনে অংশ নেবেই। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচনকালীন সরকার প্রধানের দায়িত্ব তিনি পালন করবেন। বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে যত কথাই বলুক না কেন তারা সেই নির্বাচনে অংশ নেবেই। ’
অ্যাডভোকেট কামরুল ইসলাম শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের কলাতিয়া গুয়াঢুরি এলাকায় মডেল থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘আমাদেরকে এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। দলের মধ্যে কোনো কোন্দল প্রধানমন্ত্রী বরদাস্ত করবেন না। ’আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আমাদেরকে জয়লাভ করতে হবে। সারা বিশ্বের রাষ্ট্র প্রধানরা এখন আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক মজবুত। আওয়ামী লীগ সরকারের আরো একবার ক্ষমতায় থাকা দরকার।
আওয়ামী লীগ নেতা হাজী মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলীয় নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম ও ডা. শাওন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনা ॥ মাদার অব হিউম্যানিটি -মুহম্মদ শফিকুর… পরবর্তী সংবাদ মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসায় যুক্তরাষ্ট্র

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads