ads

মঙ্গলবার , ২৫ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিদ্দিকুরকে চেন্নাই নেওয়া হচ্ছে বৃহস্পতিবার

খবর টি পড়েছেন : ১৭২
সিদ্দিকুরকে চেন্নাই নেওয়া হচ্ছে বৃহস্পতিবার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট (এনআইও) ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ভারতে পাঠানো হচ্ছে। ওই দিনই তাকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে ভর্তি করা হবে। পরদিন শুক্রবার সকালে সেখানে তার চিকিৎসা শুরু হবে।
চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা ওই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার বিকেলে শংকর নেত্রালয়ের রেটিনা ও ইনজুরি বিষয়ক বিশেষজ্ঞ ডা. ধানত্রি রাত্রার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। তিনি এ বিষয়ে উপমহাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক। ২৮ জুলাই সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি সিদ্দিকুরের চোখের পরীক্ষা-নিরীক্ষা করবেন। ওই চিকিৎসকের তত্ত্বাবধানেই সেখানে তার চিকিৎসা চলবে।’
অধ্যাপক ডা. গোলাম মোস্তফা আরও বলেন, ‘ইতোমধ্যে সিদ্দিকুরের পাসপোর্ট হয়ে গেছে। ভিসার জন্যও আবেদন করা হয়েছে। ভিসার পাওয়ার পর বিমানের টিকিট সংগ্রহ করা হবে। বিমানের টিকিট পাওয়ার পরই বৃহস্পতিবার কোন সময় সিদ্দিকুরকে ভারতে নেওয়া হবে তা নির্ধারণ করা হবে।এনআইও থেকে ডা. জাহিদুল হাসান এবং সিদ্দিকুরের বড় ভাই সঙ্গে যাবেন।’
স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্দিকুরের চিকিৎসার সমস্ত ব্যয় বহন করবে জানিয়ে পরিচালক বলেন, ‘এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী কাজ চলছে।’
সিদ্দিকুরের চোখের সর্বশেষ অবস্থা সম্পর্কে অধ্যাপক ডা. গোলাম মোস্তফা বলেন, ‘মঙ্গলবার সকালেও মেডিকেল বোর্ডের সদস্যরা তার চোখ পরীক্ষা করে দেখেছেন। এরপর ওষুধ প্রয়োগ এবং চোখ ওয়াশ করা হয়েছে। বাঁ চোখের কিছুটা উন্নতি থাকলেও ডান চোখের অবস্থা অপরিবর্তিত রয়েছে।’
রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুুলিশের কাঁদানে গ্যাসের শেলে দুই চোখে গুরুতর আঘাত পান সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়। এরপর রোববার সকালে তার চোখের অবস্থা পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড বসে। তারা সিদ্দিকুরের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে। সোমবারও মেডিকেল বোর্ডের সদস্যরা তার চোখ পরীক্ষা করেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সিদ্দিকুরের চোখে পরবর্তী যে অস্ত্রোপচার লাগবে তা ভারতে করা হবে। আপাতত ওষুধ প্রয়োগ ও চোখ ওয়াশ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৪ পরবর্তী সংবাদ বিএনপি নির্বাচনকে ভণ্ডুল করার পাঁয়তারা করছে : নাসিম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads