মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বালাই ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বুধবার উপজেলার বাছুরআলগা ব্লকের বাছুর আলগা গ্রামের কৃষক বাদল মিয়ার বাড়ির আঙ্গিনায় ওই মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিন।
স্থানীয় চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, এডিডি পিপি আব্দুস সাত্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমাযুন কবীর। অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আতিকুর রহমান, কৃষক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মন্নাফ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান, অগ্নীবিনা আইপিএম ক্ষুদ্র কৃষক সংঘঠনের সভাপতি কিতাব আলী ও সাধারণ সম্পাদক হালিম, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সভাপতি মোশারফ হোসেনসহ ৩ শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









