ads

শনিবার , ১৫ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৭৮
নকলায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ১৪ জুলাই শুক্রবার সকালে নকলা পৌরসভাাধীন জালালপুর এলাকায় মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নকলা অসহায় সহায়তা সংস্থা (নঅসস)র উদ্যোগ ও আয়োজনে জালালপুর মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদ মাঠে পাঁশটি গাছের চারা রোপণের মাধ্যমে ওই কর্মসূচীর উদ্বোধন করা হয়। ীমফসময় নকলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা মোঃ শাহজাহান, বৃক্ষপ্রেমি শিক্ষক ও সাংবাদিক মোশারফ হোসেন, নঅসস’র সভাপতি শামীম আহমেদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, গৌরদ্বার ইউনিয়ন যুবলীগ নেতা নাজমূল হুদা অনিক, মসজিদের মোয়াজ্জেম নওশের আলী ও কোষাধ্যক্ষ শাহজাহান আলী, শরিফ, সামছুল হক, টুনু মিয়া, মাশিকুর ও হৃদয় হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
নকলা অসহায় সহায়তা সংস্থার কার্যালয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলায় পূর্বের তুলনায় বৃক্ষ কমে যাওয়ায় শিক্ষার্থীদের সংগঠন নঅসস-এর নিজস্ব তহবিল থেকে ৫০টি ধর্মীয় প্রতিষ্ঠানে পাঁচশতাধীক ফলজ ও ঔষধী গাছের চারা রোপনের কর্মসূচী হাতে নিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি মসজিদ ও মাদরাসা প্রাঙ্গনে দুই সপ্তাহব্যাপী পরিবেশ বান্ধব ফলজ ও ঔষধী গাছ রোপন করা হবে নঅসস’র জানিয়েছেন। এ বিষয়ে সংস্থার সভাপতি বলেন, ‘আমাদের নকলায় আগের চেয়ে ব্যাপক হারে বৃক্ষ কমে গেছে। তাই বিভিন্ন পরিবেশ বাদী ও বৃক্ষ প্রেমীদের পরামর্শক্রমে একর্মসূচী হাতে নেওয়া হয়েছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলমুক্ত পরিবেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা শুরু পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ছেলের দায়ের কোপে বাবা গুরুতর আহত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads