স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ৫১০ পিস ইয়াবাসহ শাকিল মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ১৫ জুলাই শনিবার বিকেলে উপজেলা সদরের ব্রিজপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পশ্চিম ঝিনাইগাতী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৪টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর-এর কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের ব্রিজ পাড় এলাকা থেকে শাকিল মিয়াকে ওই ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫৩ হাজার টাকা। গ্রেফতারকৃত শাকিল দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং স্থানীয়ভাবে সে মাদক সম্রাট শাকিল নামেও পরিচিত। তার বিরুদ্ধে এ পর্যন্ত মাদক আইনে ৭টি মামলা চলমান রয়েছে।









