ads

মঙ্গলবার , ১১ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে টিফিন বক্স বিতরণ

খবর টি পড়েছেন : ২২০
ঝিনাইগাতীতে টিফিন বক্স বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী ও বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালুর অংশ হিসেবে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। ১১ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা মিনি স্টোডিয়াম মাঠে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ টিফিন বক্স বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ¦ একেএম ফজলুল হক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেডএম শরীফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুক আহম্মেদ প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) বরাদ্দ হতে উপজেলার ৫ হাজার ৬’শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূলে এ টিফিন বক্স বিতরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে অবশেষে নিম্ন আদালতে জামিননামা দাখিল করল নির্যাতিতা…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads