ads

সোমবার , ১০ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সার বাবদ ভর্তুকি ৩ হাজার ৪৪০ কোটি ৬৩ লাখ : কৃষিমন্ত্রী মতিয়া

খবর টি পড়েছেন : ১৮০
সার বাবদ ভর্তুকি ৩ হাজার ৪৪০ কোটি ৬৩ লাখ : কৃষিমন্ত্রী মতিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ২০১৬-১৭ সালে সার বাবদ ৩ হাজার ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা ভর্তুকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ৯ জুলাই রবিবার জাতীয় সংসদে সংসদ সদস্য মো. আব্দুল মতিনের (মৌলভীবাজার-২) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি ওইসব তথ্য জানান।
মতিয়া চৌধুরী বলেন, বিভিন্ন দেশ থেকে ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি ও এমএপি সার আমদানি করা হয়। আন্তর্জাতিক বাজার থেকে বিসিআইসি কর্তৃক ইউরিয়া আমদানি করা হয়। বিএডিসি ও বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে নন-ইউরিয়া (টিএসপি, ডিএপি ও এমওপি) সার আমদানি করা হয়ে থাকে। সারের আমদানি মূল্য এবং ডিলারদের কাছে সরকার নির্ধারিত বিক্রয়মূল্যের পার্থক্য ভর্তুকি হিসেবে ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে।
তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে সৌদি আরব, চীন ও কাতার থেকে ১১৮২ কোটি ১৮ লাখ টাকার ইউরিয়া, তিউনেশিয়া, মরক্কো, বুলগেরিয়া ও লেবানন থেকে ৮০৯ কোটি ৪ লাখ টাকার টিএসপি, সৌদি আরব, চীন ও মরক্কো থেকে ৬৬৭ কোটি ৭৯ লাখ টাকার ডিএপি, কানাডা, রাশিয়া ও বেলারুশ থেকে ৭৫৯ কোটি ৮৩ লাখ টাকার এমওপি এবং চীন থেকে ২১ কোটি ৮৩ লাখ টাকার এমএপি সার আমদানি করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হলে হয়রানি নয়… পরবর্তী সংবাদ সংসদে শীর্ষ ঋণখেলাপির তালিকা প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads