ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা ॥ ঘাতক স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

খবর টি পড়েছেন : ১৭৪
নালিতাবাড়ীতে যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা ॥ ঘাতক স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে শাহিনুর বেগম (১৮) নামে এক গৃহবধূকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ওবায়দুল রহমানের (২৫) বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তর কোন্নগর এলাকায় স্বামীর বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ পাশ্ব¦বর্তী পূর্ব কাপাশিয়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালে নিহত গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই সাথে নালিতাবাড়ী থানায় গৃহবধূর স্বামীসহ ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন গৃহবধূর বাবা আব্দুল হাকিম। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক স্বামী বা অন্য কোন আসামীই গ্রেফতার হয়নি।
জানা যায়, ২ মাস আগে উপজেলার উত্তর কোন্নগর গ্রামের মজিবুর রহমানের ছেলে ওবায়দুলের সাথে পার্শ্ববর্তী পূর্ব কাপাশিয়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে শাহিনুর বেগমের বিয়ে হয়। সম্প্রতি স্বামী ওবায়দুল তার স্ত্রী ও শ^শুরের কাছে ১ লাখ টাকা দাবি যৌতুক দাবি করে। কিন্তু তার শ^শুর যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই গৃহবধূকে নানাভাবে নির্যাতন করে আসছিল তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এর জের ধরে বুধবার সন্ধ্যায় যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিনুরকে মারধর করে শ^াসরোধ করে হত্যা করে। গৃহবধূর গলাসহ শরীরে একাধিক জখমের অস্তিত্ব রয়েছে। খবর পেয়ে বুধবার রাতে পুলিশ ওবায়দুলের বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। ঘটনায় পরপরই ওই গৃহবধূর স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে জামাতাসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত ও আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় চলছে শেষ মূহূর্তের ঈদ কেনাকাটা ॥ নির্ঘুম… পরবর্তী সংবাদ মাহে রমযানের বিদায়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads