ads

বুধবার , ২ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না : হাফিজ

খবর টি পড়েছেন : ৩২৮
আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না : হাফিজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

hafizশ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম বলেছেন,শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আমাদের নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ২ নভেম্বর বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোটাধিকার হরণ করা নির্বাচন বাংলার মাটিতে আর হতে দেবো না। আওয়ামী লীগ যদি আবার এমন নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করে থাকে তাহলে বিএনপি ঘরে বসে থাকবেনা, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।
খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার রাজপথে নামবে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ফ্যাসবাদী এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বেগম জিয়ার নেতৃত্বে আমরা আবার রাজপথে নামবো। আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি মানে ডিজিটাল পদ্ধতিতে ভোট কারচুপির প্রস্তুতি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, ধর্ষণ কি তাদের উন্নয়নের নমুনা? দেশের প্রতিটি ধর্ষণের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকে বলেই ধর্ষকদের বিচার হচ্ছে না। যার ফলে ধর্ষকরা উৎসাহিত হচ্ছে। আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মাদ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা রাশেদা বেগম হীরা প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিরাজের জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ ‘শেখ হাসিনার মতো আওয়ামী লীগকেও জনপ্রিয় করে তুলতে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads