ads

মঙ্গলবার , ১ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিনা প্রশিক্ষণে কেউ বিদেশ যেতে পারবে না : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৮
বিনা প্রশিক্ষণে কেউ বিদেশ যেতে পারবে না : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

pm-hasinaশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রশিক্ষণে কেউ বিদেশ যেতে পারবে না। তিনি ১ নভেম্বর মঙ্গলবার জাতীয় যুব দিবস ২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর ওসমানী মিলনায়তনে ওই কথা বলেন। ওই সময় তিনি বলেন, কর্মক্ষেত্রে যুবকরা যাতে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে সেজন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।
অবৈধ পথে বিদেশগামীদের কথা উল্লেখ করে তিনি বলেন, কারো কথায় প্ররোচিত না হয়ে নিজের জীবনকে কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে।
তিনি বলেন, ‘বাংলাদেশে বহুমুখী কর্মসংস্থান আমরা করছি। আমরা চাই না আমাদের যুবকরা বিপথে চলে যাক- মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ুক।’
প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ। আর এই কাজ বাস্তবায়ন করতে হলে আমাদের যুবকদের প্রশিক্ষিত করে তুলতে হবে। আর এটা সম্ভব, কারণ আমাদের আছে শক্তিশালী যুবসমাজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১২০ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা পরবর্তী সংবাদ জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads