ads

বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বহাল রয়েছেন সুপারসহ অন্যরা : শেরপুরে কারারক্ষীদের হাতে নির্যাতনের শিকার সেই দর্শনার্থীর জামিন লাভ

খবর টি পড়েছেন : ১১৯
বহাল রয়েছেন সুপারসহ অন্যরা : শেরপুরে কারারক্ষীদের হাতে নির্যাতনের শিকার সেই দর্শনার্থীর জামিন লাভ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

jamin-2স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা কারাগারে জামিন পাওয়া আসামীর স্বজনদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতিবাদ করতে গিয়ে কারারক্ষীদের হাতে নির্যাতনের শিকার হয়েও উল্টো মামলায় দীর্ঘ ২১ দিন হাজত বাসের পর জামিন মিলেছে সেই দর্শনার্থী আলমগীর হোসেন বিশুর। ২৭ অক্টোবর বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান তার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে কারাগারে অপ্রীতিকর ঘটনার বিষয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সুপার আব্দুল জলিলের নেতৃত্বে ৩ সদস্যের টিম দু’দফায় তদন্তকার্য পরিচালনা করলেও ঘটনার প্রায় এক মাস পরও বহাল রয়েছেন দুর্নীতি পরায়ণ সুপার মজিবুর রহমান। অভিযোগ উঠেছে, ওই তদন্তকালে আহত দর্শনার্থী বিশুকে মারপিটের মামলার সাক্ষীসহ আশেপাশে দোকানপাটের কোন লোকজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়নি।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার কিছুক্ষণ আগে জামিন পাওয়া আসামিদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রধান কারারক্ষী বাবুল মিয়া, জাফর আলী ও সেলিম মোল্লা প্রকাশ্যে নগদ টাকা হাতিয়ে নিলে কারাগারের পার্শ্ববর্তী নওহাটা এলাকার বাসিন্দা পরিবহন শ্রমিক নেতা আলমগীর হোসেন বিশু ড্রাইভারসহ কয়েকজন তার প্রতিবাদ করলে কারারক্ষীদের সাথে বাগ-বিতন্ডা হয়। এরপর তাদের কারা অঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বিশু ড্রাইভারকে জেল সুপারের কথা বলে কারাগারে ডেকে পাঠালে সে প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশের পরপরই প্রধান কারারক্ষী বাবুল, জাফর ও সেলিমসহ একদল কারারক্ষী তাকে ছুঁ মেরে ভেতরে নিয়ে যায় এবং লোহার পাইপ ও রডসহ লাঠিসোটা দিয়ে উপুর্যপরি পিটিয়ে রক্তাক্ত করলে সে কারাগার অঙ্গনে লুটিয়ে পড়ে। কেবল তাই নয়, ওই ঘটনাকে আড়াল করতে কারাগারের মোড়সহ আশেপাশে বিদ্যুৎ থাকার পরও কারাগারের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তারা নিজেরাই ভাংচুর করে এবং উল্টো হামলার অভিযোগ তুলে আহত শ্রমিকনেতা বিশু ড্রাইভারকে পুলিশে তুলে দেয়। পুলিশ বিশু ড্রাইভারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং পরদিন জেলারের দেওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় ৬ অক্টোবর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে ৩ অক্টোবর জেল সুপার মজিবুর রহমান ও প্রধান কারারক্ষী বাবুল মিয়াসহ ১৭ জনকে আসামী করে আহত শ্রমিক নেতা বিশুর স্ত্রী শান্তি বেগম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে জখমীর ডাক্তারী সনদপত্র সংগ্রহ সাপেক্ষে ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে স্যানিটেশন মাস উদযাপিত

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads