ads

শুক্রবার , ২৪ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমৃদ্ধির চাকা পেছনে ঠেলতে টার্গেট কিলিং চালানো হচ্ছে ॥ মতিয়া চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৪, ২০১৬ ৪:২৬ অপরাহ্ণ

Sherpur Pic 1স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন ভালোভাবে চলছে, সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে- ঠিক তখন জনগণের প্রত্যাখাত একটি গোষ্ঠি সেই সমৃদ্ধির চাকাকে পেছনের দিকে ঠেলতে টার্গেট কিলিং ও গুপ্তহত্যার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। আর এর পেছনে রয়েছেন বিএনপি-জামায়াত জোট নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ২৪ জুন শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে মেধাবী ছাত্র-ছাত্রী ও গরিব-দুঃস্থদের মাঝে শাড়ি-থ্রি পিস, ট্রাউজার, গেঞ্জি ও স্পেশাল ভিজিএফ এর চাল বিতরণকালে ওই কথা বলেন।
শেখ হাসিনা ও খালেদা জিয়ার শাসনামলের তুলনামূলক চিত্র তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই গরিব মানুষেরা কিছু না কিছু পায়। শেখ হাসিনা সাহায্যতো কম করেন না। ঈদের সময় যে গরিব-দুঃস্থদের পাশে দাঁড়াতে হয়, মানুষকে সাহায্য-সহায়তা দিতে হয়, এটাও খালেদা জিয়া জানতেন না। যা কিছু আছে, সবকিছু তার ছেলেরা খাবে, হাওয়া ভবন বানাবে, খাওয়া ভবন বানাবে- এটাই ছিল তাদের দেশ শাসনের নমুনা। আর শেখ হাসিনা সবকিছুই দেশের মানুষের জন্য দেন- এই হলো পার্থক্য। তিনি বলেন, গরিব মানুষ আর ছাত্র-ছাত্রীদের শেখ হাসিনা ছাড়া কেউ দেখে না। খালেদা জিয়া নিজেও পড়াশোনা জানে না, তার ছেলেরাও তেমন পড়াশোনা করেনি। কাজেই সেটার মর্যাদাও তারা জানে না। কিন্তু শেখ হাসিনা বইয়ের মর্যাদা জানেন, তাই বিনা পয়সায় তিনি বই দেন।
ওইসময় মন্ত্রীর সাথে শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নে ৩৮টি মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫২ জন শিক্ষার্থীর মাঝে মেধাক্রম অনুসারে প্রথম ৫জনকে একটি করে শাড়ি ও প্রথম ১০জনকে একটি করে থ্রিপিচ, ৩ হাজার ২শ জন গরিব-দুঃস্থের মাঝে শাড়ি, ট্রাউজার, গেঞ্জি ও টি-শার্ট এবং ১ হাজার ৩৩৭ জনের মাঝে ২০ কেজি করে স্পেশাল ভিজিএফ এর চালসহ খেজুর বিতরণ করেন।
এর আগে সকালে নকলা পৌরসভার ১৫শ ৪০ জন হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি চাল বিতরণ করা হয়। পরে মন্ত্রী উরফা ইউনিয়নে একই কর্মসূচি এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শার্ট, থ্রি-পিছ, শাড়ী বিতরণ করেন। ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী মনির, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, স্থানীয় জনপ্রতিনিধিসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads