ads

শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসরায়েল, কাতার ও বাহরাইনে মিসাইল ছুড়েছে ইরান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এছাড়া কাতার ও বাহরাইনেও মিসাইল ছুড়েছে দেশটি।

Shamol Bangla Ads

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আসা কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।

বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানার মাধ্যমে তা নিষ্ক্রিয় করতে কাজ করছে।’ এতে আরো বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয়। তাই জনগণের নিরাপত্তার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। ’

Shamol Bangla Ads

এদিকে সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) জানিয়েছে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করা হয়েছে। কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি। যা মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড়। অপরদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের তথ্য জানালেও; সেটি কিসের শব্দ সেটি স্পষ্ট করেনি।

এদিকে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্স-এ পোস্ট এক বার্তায় বলেছেন, ‘আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই’। ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির উপর যেকোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!