বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গির নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপি’র সহ সভাপতি বর্তমান চেয়ারম্যান কামরুল ইসলাম হিমু খানের পিতা সমাজ সেবক আঃ হালিম খান (৭৫ ) বার্ধক্য জনিত কারনে গতকাল বিকালে ইন্তেকাল করেন (ইন্না লিল¬াহিল——রাজেউন)। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও ৫ কন্যা রেখে গেছেন। আজ শনিবার সকালে মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রিয় সহÑসভাপতি বেগম সেলিমা রহমান,উপজেলা বিএনপি’র সভাপতি ইসরত হোসেন কচি, সাধারন সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স, সহ সভাপতি মোশারেফ হোসেন, যুবদল সভাপতি আওলাদ হোসেন, সম্পাদক মহসিন আলম, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি রাকিবুল হাসান খান, আরিফুর রহমান শিমুল, নাসির উদ্দিন,সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এ ছাড়াও শোক প্রকাশ করেছেন বরিশালÑ৩ আসনের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জেলা যুব মৈত্রীর সভাপতি এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান, জেলা ছাত্রমৈত্রীর সাধারন সম্পাদক সুজন আহাম্মেদ, দেহেরগতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান মাষ্টার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাÑকর্মীরা শোক প্রকাশ করেছেন।




