ads

রবিবার , ৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে নিত্যপন্যের বাজার আকাশ ছোঁয়া

খবর টি পড়েছেন : ১৭৭
চারঘাটে নিত্যপন্যের বাজার আকাশ ছোঁয়া
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রমজানের শুরুতেই আকাশ ছোঁয়া রমজানের শুরুতেই আকাশ ছোয়া হয়ে পড়েছে নিত্যপন্যের বাজার। বিশেষ করে ইফতার সামগ্রীর জন্য কিছু গুরুত্বপূর্ণ কাঁচা বাজারের পিয়াজ, বেগুন, কাঁচা মরিচ, আদা ও মাছের দাম একেবারে অস্থিতিশীল হয়ে পড়েছে। অথচ এ সকল বিষয়ে কোন পদক্ষেপ বা মনিটরিং নেই সংশিষ্ট কর্মকর্তা সরেজমিনে গতকাল রবিবার চারঘাট হাট বাজার ঘুরে দেখা যায় বর্তমান মাহে রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্যসহ প্রায় সকল প্রকার কাঁচামাল, কাঁচা-বাজারের দাম আকাশ ছোয়া। একই সঙ্গেএক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চক্রান্তে দাম বেড়েছে সব ধরণের সামগ্রী। তবে রোজা শেষ হতে না হতে আরো কয়েক দফা দাম বাড়ার আশংকাও করছেন সাধারণ মানুষ বা ক্রেতা। কোন কারণে ছাড়াই এসব পন্যের দাম বৃদ্ধিতে গরীব সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। গত শনিবার থেকে আলু, শশাম বেগুন, পেয়াজ, কাঁচা মরিচ, কুমড়া, পটল ও মাছ আকাশ ছোঁয়া দাম।
এর মধ্যে বেশী বেড়েছে বেগুন, পেয়াজ, পটল ও মাছের দাম। পাঁচ দিনের ব্যাবধানে পেয়াজ ও কাঁচামরিচের দাম বেড়েছে ১০/১৮ টাকার বেশি। চারউপজেলার কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে, প্রতিকেজি আলু ২২-২৬ টাকা, পটল ৩০ টাকা, পেয়াজ ৪০-৫০ টাকা, বেগুন ৫০/৬০ টাকা, শশা ৪০ টাকা, রসুন ২০০ টাকা, আদা ২০০ টাকা, শুকনো মরিচ ২০০ টাকা, দেশী মুরগি ৩২০ টাকা ছোট মাছ, ৪০০-৬০০ টাকা, পাঙ্গাস মাছ ১৪০ টাকা, কাতলা ২০০ টাকা বড় ইঠা ১ হাজার টাকা, রুই মাছ ২০০টাকা গরুর মাংস ২৮০ টাকা। প্রতিটি পন্যের দাম ১৫-২০ কম ছিল বলে জানায় ক্রেতারা। পাইকারী ব্যবসায়ী জানায়, প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বেশী দামে ক্রেতাদের কাছে বিক্রি করতে হচ্ছে। ক্রেতার বলেন, বাজার মনিটরিং করার কেউ নেই, প্রশাসন নিরব।

চারঘাটে একমাস ধরে বিআরটিসি দ্বিতল বাস বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

Shamol Bangla Ads

চারঘাট-রাজশাহী রুটে কর্তৃপক্ষের অবহেলায় একমাস যাবৎ বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিস বন্ধ হয়ে যাওয়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। জানা গেছে দীর্ঘ দিনের চারঘাট এলাকার মানুষের দাবি ও আন্দোলনের ফলে আট বছর আগে থেকে চালু হয় চারঘাট-রাজশাহী টু বাঘা সড়কে বিআরটিসি ডাবল ডেকার বাস। ওই বাসটি চলাচল করায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সঠিক সময়ে অফিস করতেন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। অথচ গত প্রায় এক মাস যাবৎ বাসটি বন্ধ রয়েছে। স্থানীয় সাধারণ যাত্রীরা বিআরটিসি কর্তৃপক্ষকে দায়ী করছেন। তারা অভিযোগ করে বলেন, বাস চালু করার জন্য কর্তৃপক্ষের কোন তৎপরতা নেই। তবে বাস চালু না থাকায় জন সাধারণের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাসটি অবিলম্বে চালু করার জন্য সরকারের সংশিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। চারঘাট উপজেলা চেয়ারম্যান বলেন যাত্রীবাহী বাস, ভুটভুটি, নসিমন, সিএনজি অটোরিক্স্রাও বাসমালিকের অত্যাচারে বন্ধ হয়ে গেছে। ফলে শিক্ষার্থী, সরকারী-বেসরকারী চাকরিজীবী ও স্থানীয় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে বাস চালুর দাবী জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজশাহীতে উন্নয়নের ধারা বজায় রাখতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী… পরবর্তী সংবাদ গাবতলীতে এক প্রতিবন্ধি যুবতী পাওয়া গেছে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads