ads

সোমবার , ৩০ মে ২০১৬ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিজার্ভ চুরি: পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৩০, ২০১৬ ৪:৩০ অপরাহ্ণ

bangladesh-cyber-bank-heist_শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছে। ৩০ মে সোমবার দুপুুরে তদন্ত কমিটির প্রধান সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন অর্থমন্ত্রীর হাতে প্রতিবেদনটি তুলে দেন। প্রতিবেদন হাতে পাওয়ার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এ প্রতিবেদন দ্রুতই প্রকাশ করা হবে এবং যেসব সুপারিশ কমিটি করেছে, সেগুলো বাস্তবায়ন করা হবে। এর আগে গত ২০ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছিলেন তদন্ত কমিটি।
তিন সদস্যের তদন্ত কমিটিতে ড. ফরাসউদ্দিনের সঙ্গে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস।
গত ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার সরিয়ে ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে নেয়া হয়। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার এরইমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে ফিলিপাইনে যাওয়া কিছু অর্থ উদ্ধার হলেও বাকিটা এখনও নিশ্চিত নয়।
এ ঘটনায় ১৫ মার্চ গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন। দুজন ডেপুটি গভর্নরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় সরকার। ওই দিনই সরকার এই ডলার চুরি যাওয়ার বিষয়টি তদন্তের জন্য সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে অন্তর্বতীকালীন প্রতিবেদন এবং ৭৫দিনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে সময় বেঁধে দেওয়া হয়।

Need Ads