ads

রবিবার , ২৯ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ কোটি ৯ লাখ সিম নিবন্ধিত হয়েছে : তারানা হালিম

খবর টি পড়েছেন : ১৩৭
১০ কোটি ৯ লাখ সিম নিবন্ধিত হয়েছে : তারানা হালিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

tarana-halim_2শ্যামলবাংলা ডেস্ক : দেশে সচল সিমের মধ্যে ১০ কোটি ৯ লাখ সিমের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ২৯ মে রবিবার সকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওই তথ্য জানান। ওইসময় প্রতিমন্ত্রী জানান, দেশে সচল সিমের সংখ্যা বর্তমানে ১৩ কোটি ১৯ লাখ। এর মধ্যে শনিবার পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় আরও বাড়ানো হবে না জানিয়ে তিনি বলেন, ৩১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ৩১ মের মধ্যে অবশ্যই সিম পুনঃনিবন্ধন করতে হবে। এরপর আর সময় বাড়ানো হবে না।
তারানা হালিম জানান, সিনিয়র সিটিজেনদের (জ্যেষ্ঠ নাগরিক) আঙ্গুলের ছাপ না মেলাসহ সিম নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সমস্যায় ১৬১০৩ নম্বরে ফোন করলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) থেকে তাদের সমাধান দেওয়া হবে।
৩১ মের পর বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত সিমগুলো বন্ধ করে দেওয়া হলে সরকারের রাজস্ব কমবে কি-না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোনে ডেটা (ইন্টারনেট) ব্যবহার বেড়েছে। সামনে নম্বর ঠিক রেখে অপারেটর বদলের সুযোগ (এনএমপি) চালু হবে। এছাড়া ফোরজি’র নিলাম হবে। অনিবন্ধিত সিম বন্ধের কারণে কিছু ক্ষতি হলেও এসবের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া যাবে।
প্রসঙ্গত, সরকার গত বছরের ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধিততে সিম নিবন্ধন প্রক্রিয়া চালু করে, যার নির্ধারিত সময়সীমা শেষ হয় গত ৩০ এপ্রিল। পরে অপারেটরদের অনুরোধে ৩১ মে পর্যন্ত নিবন্ধনের মেয়াদ বাড়ানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কন্যা সন্তানের বাবা হলেন রেলপথ মন্ত্রী পরবর্তী সংবাদ জিয়াউর রহমানের সমাধিতে খালেদার শ্রদ্ধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads