ads

বুধবার , ২৫ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবহাওয়া খারাপ থাকায় রাষ্ট্রপতির চট্টগ্রাম সফর বাতিল

খবর টি পড়েছেন : ১৩৭
আবহাওয়া খারাপ থাকায় রাষ্ট্রপতির চট্টগ্রাম সফর বাতিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

 

Shamol Bangla Ads

 

 

Shamol Bangla Ads

Presidentচট্টগ্রাম প্রতিনিধি : আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার বিষয়ে নেতিবাচক বার্তা পাওয়ার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চট্টগ্রাম সফর বাতিল করা হয়েছে।

বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিল তার।

অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আবহাওয়া রাষ্ট্রপতির সফরের জন্য অনুকূল হবে না।  এজন্য তার চট্টগ্রাম সফর বাতিল করা হয়েছে।’

এদিকে রাষ্ট্রপতি না আসায় সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন সংস্কৃত বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।  সভাপতিত্ব করবেন সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্‌তারি মমতাজ।

আগের অনুষ্ঠানসূচিতে সংস্কৃত বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্ব ও সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্‌তারি মমতাজের স্বাগত বক্তব্য দেওয়ার কথা ছিল।

তবে এই দুটি ক্ষেত্রে পরিবর্তন আসলেও অন্যান্য বক্তারা পূর্বের অনুষ্ঠানসূচি অনুযায়ীই বক্তব্য দেবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসির পেছানো পরীক্ষাটি আরও পেছাল পরবর্তী সংবাদ সিলেটে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত ছাপাখানা সিলগালা, আটক ৫

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads