ads

শনিবার , ২১ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরকে কলেজ শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য নারী অধিকার বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৭
শেরপুরকে কলেজ শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য নারী অধিকার বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Pic-5স্টাফ রিপোর্টার : শেরপুরে কলেজ শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নারী নির্যাতন বিরোধী সচেতনতা বাড়াতে ‘নারী নির্যাতন প্রতিরোধ আইন ও প্রজনন স্বাস্থ্য’ বিষয়ক অবহিতকরণ সভা করা হয়েছে। শেরপুর মডেল গার্লস কলেজ মিলনায়তনে ২০ মে শুক্রবার বিকেলে এ অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। নাগরিক সংগঠন জনউদ্যোগ ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এবং ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি’র সহায়তায় এটির আয়োজন করে।
এ অবহিতকরণ সভায় কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, বয়:সন্ধিকাল, গর্ভধারণ, মাতৃত্ব ও প্রসুতিকালীণ সেবা, বাল্যবিবাহের জটিলতা, ব্রেষ্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, নানা রোগব্যাধি সহ নারীর বিভিন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোকপাত করেন জেল হাসপাতালের গাইনী বিশষজ্ঞ ডা. মায়া হোড়। তাছাড়া নারী নির্যাতন প্রতিরোধ আইন, পারিবারিক সুরক্ষা আইন, যৌন হয়রানি-যৌন নিপীড়ন, পর্ণোগ্রাফি আইন সহ নারী অধিকার সম্পকে শিক্ষা সচেতনতামুলক বক্তব্য রাখেন জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি।
জনউদ্যোগ সদস্যসচিব সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে মডেল গার্লস কলেজের সহকারি অধ্যাপক তপন সারোয়ার, সাংবাদিক শরিফুর রহমান, শিক্ষার্থী পঞ্চমী দেব রুমা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক শিক্ষাবিদ মো. আবুল কালাম আজাদ। এতে মডেল গার্লস কলেজ সহ বিভিন্ন কলেজের একাদশ শ্রেনী থেকে অনার্স শ্রেনী পড়–য়া অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে এবং সম-অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার… পরবর্তী সংবাদ শেরপুরে তেরাবাজার মাদ্রাসার মোহতামিমের ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads