ads

শনিবার , ২৬ মার্চ ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌর মেয়র লিটনকে আরও সংবর্ধনা

খবর টি পড়েছেন : ১৫১
শেরপুরে পৌর মেয়র লিটনকে আরও সংবর্ধনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Meyor Recieptionস্টাফ রিপোর্টার : বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের তরফ থেকে ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে সংবর্ধনা অব্যাহত রয়েছে। এবার তাকেসহ সকল কাউন্সিলরকে সংবর্ধনা দিয়েছে কাকলি বহুমুখী সমবায় সমিতি লিঃ। ২৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ বুলবুল সড়কে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হায়দার আলী। কাকলী সমিতির সহ-সভাপতি ভোলানাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১নং প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সংবর্ধনা কমিটির আহবায়ক মানিক দত্ত, শিল্পপতি আনিসুর রহমান, হুইপ আতিকের শিশুতনয়া অপি প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য, পৌর মেয়র লিটনকে দায়িত্ব গ্রহণের পর থেকেই শেরপুর ক্লাবসহ বিভিন্ন সংগঠন সংবর্ধনা দিয়ে আসছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কারচুপির অভিযোগ : নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া কেন্দ্রে ভোট… পরবর্তী সংবাদ জেডিসিতে নকলার সাফল্য : ১৮ জনের বৃত্তি লাভ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads