ads

রবিবার , ৬ ডিসেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‌’গণতন্ত্র প্রতিষ্ঠিত করতেই নির্বাচন করছে বিএনপি’

খবর টি পড়েছেন : ১৬১
‌’গণতন্ত্র প্রতিষ্ঠিত করতেই নির্বাচন করছে বিএনপি’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

fakhrul_mirja_শ্যামলবাংলা ডেস্ক : প্রতিকূল পরিস্থিতিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আন্দোলনের অংশ হিসেবে পৌরসভা নির্বাচনে করছে বিএনপি বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬ ডিসেম্বর রবিবার সকালে রাজধানীর নয়া পল্টনে দলের রাজনৈতিক কার্যালয়ে তিনি ওই মন্তব্য করেন।
ফখরুল বলেন, সব প্রতিকূল অবস্থার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই পৌর নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। দিন দিন গণতন্ত্রের পরিধি সংকুচিত হচ্ছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছি। দেশে গণতন্ত্র না থাকলে দেশে উগ্রবাদ ও সন্ত্রাসী মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হলে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবিলা করা সম্ভব। নির্বাচন কমিশন পৌর নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করছে না। তারা দলীয় ইশারায় কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ওইসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বিগুণ হচ্ছে মুক্তিযোদ্ধাভাতা, পাবে শহীদ পরিবারও পরবর্তী সংবাদ আলোচনা ফলপ্রসূ, শিগগিরই খুলবে ফেসবুক : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads