ads

শনিবার , ৫ ডিসেম্বর ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : মাহবুবুর রহমান

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৫, ২০১৫ ৪:০৭ অপরাহ্ণ

mahbuburশ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচারণের কারণে এখন পর্যন্ত পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়াই সরকার ও ইসি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ৫ ডিসেম্বর শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
লে: জে: মাহবুব বলেন, নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্টের কারণে এবং ক্ষমতাসীদের সন্ত্রাসী কর্মকান্ডের জন্য বিএনপির অনেক প্রার্থী মনোনয়ন ও প্রত্যয়নপত্র জমা দিতে পারেনি। বিএনপির প্রার্থীরা হামলা ও মামলার কারণে নির্বাচনী প্রচার-প্রচারণাও চালাতে পারছেন না।তিনি অভিযোগ করেন, পৌর নির্বাচনে অনেক জেলায় বিএনপির প্রার্থীদের প্রত্যয়নপত্র জমা দিতে বাঁধা দিয়েছে ক্ষমতাসীনরা।
সরকারকে উদ্দেশ্য করে লে: জেনারেল মাহবুবুর রহমান বলেন, ৫ জানুয়ারি ও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ করে আ.লীগ গণতন্ত্রকে আঘাত করেছে। পৌর নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন অব্যাহত রয়েছে। এ নির্বাচনের মাধ্যমে সরকারকে শেষ বারের মত জনগণ দেখতে চায়।
তিনি বলেন, অপ্রত্যাশিতভাবে বিরোধীদলের উপর পৌর নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে। এটার দরকার ছিল না। এর মাধ্যমে দেশের চলমান সমস্যার সমাধান হবে না। গোটা জাতি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চায়।
বিএনপির এই নেতা বলেন, সরকার ও নির্বাচন কমিশনের জন্য পৌর নির্বাচন একটি অগ্নিপরীক্ষা। বিএনপি পৌর নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছিল। কিন্তু নির্বাচন না পিছিয়ে ইসি তাদের আসল চেহারা দেখিয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খানসহ প্রমুখ বক্তব্য রাখেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!