ads

বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪ পৌরসভায় মেয়র পদে ২২ প্রার্থীর মনোনয়ন দাখিল

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে ৪ পৌরসভায় মেয়র পদে ২২ প্রার্থীর মনোনয়ন দাখিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

SherpurPouro Election Candidate Nomination Submit Picস্টাফ রিপোর্টার : শেরপুরের ৪ পৌরসভায় মেয়র পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত শেরপুর পৌরসভার প্রার্থীরা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল এবং অপর ৩ পৌরসভার প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র দাখিল করেন।
প্রার্থীরা হচ্ছেন শেরপুর পৌরসভায় সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন (আওয়ামী লীগ), সাবেক পৌরপতি আব্দুর রাজ্জাক আশীষ (বিএনপি), বর্তমান মেয়র হুমায়ুন কবীর রুমান (আ’লীগ বিদ্রোহী), মীর দেলোয়ার হোসেন দেলু (জাপা) ও ডাঃ মাহবুবুর রহমান (এনপিপি)।
নালিতাবাড়ী পৌরসভায় মেয়র পদে আবু বক্কর সিদ্দিক বাক্কার (আ’লীগ), সাবেক মেয়র আব্দুল হালিম উকিল (আ’লীগ বিদ্রোহী), বর্তমান মেয়র আনোয়ার হোসেন ভিপি (বিএনপি) ও শামছুল আলম সওদাগর (বিএনপি বিদ্রোহী)।
নকলা পৌরসভায় সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন (আ’লীগ), নুরে আলম সিদ্দিকী উৎপল (আ’লীগ বিদ্রোহী), আনোয়ারুল ইসলাম (আ’লীগ বিদ্রোহী), বর্তমান মেয়র মোখলেসুর রহমান তারা (বিএনপি), প্যানেল মেয়র শফিউল ইসলাম (বিএনপি বিদ্রোহী), আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র) ও আমির উদ্দিন বিশ্ব (স্বতন্ত্র)।
শ্রীবরদী পৌরসভায় মোঃ আবু সাইদ (আ’লীগ), আলমগীর হোসেন (আ’লীগ বিদ্রোহী), এডভোকেট শাহীদ উল্লাহ শাহী (আ’লীগ বিদ্রোহী), ডাঃ আশরাফী লতা (আ’লীগ বিদ্রোহী), বর্তমান মেয়র মোঃ আব্দুল হাকিম (বিএনপি) ও আবু রায়হান আল বেরুনী (বিএনপি বিদ্রোহী)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা পরবর্তী সংবাদ সাইবার ক্রাইম জাতীয় অগ্রযাত্রায় বড় বাধা : মোহাম্মদ…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads