ads

শনিবার , ২৮ নভেম্বর ২০১৫ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর পৌর নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৫ ৭:৩০ অপরাহ্ণ

Meherpur Pic-1মেহের আমজাদ, মেহেরপুর : সীমানা নির্ধারণের নামে মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু ও সদর উপজেলার আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামের ষড়যন্ত্র বানচাল ও মামলা প্রত্যাহার এবং সঠিক সময়ে মেহেরপুর পৌরসভার নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগের নেতৃত্বে সচেতন পৌরবাসী।
শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের কাঁসারীপাড়াস্থ যুবলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসকাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ বক্তব্য রাখেন। বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু মামলা করিয়ে করে নির্বাচন বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছেন। মেহেরপুরের পৌর নির্বাচন অনুষ্ঠিত না হলে পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতুকে পৌরসভায় ঢুকতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন বক্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads