ads

শনিবার , ২১ নভেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোবাইল ফোন সেটেরও লাগবে নিবন্ধন

খবর টি পড়েছেন : ১৫৮
মোবাইল ফোন সেটেরও লাগবে নিবন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Pile of smart phonesশ্যামলবাংলা ডেস্ক : মোবাইল ফোনের সিম নিবন্ধনের পর এবার সরকার মোবাইল ফোন সেটের স্বতন্ত্র নম্বর (আইএমইআই) নিবন্ধনের উদ্যোগ নিচ্ছে। আগামী বছরের এপ্রিলে সিম নিবন্ধনের কাজ শেষ হবে। এরপরই ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) এর নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ২১ নভেম্বর শনিবার রাজধানীর একটি হোটেলে ‘মোবাইল ডিভাইসেস অ্যান্ড ইটস রোল ইন ন্যাশনাল সিকিউরিটি’ বিষয়ে এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই তথ্য জানান। টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) ওই বৈঠকের আয়োজন করে ।
তারানা হালিম বলেন, ‘মানুষের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি নিশ্চিত করতে সিম নিবন্ধন ও আইএমইআই নম্বর নিবন্ধন জরুরি। সিম নিবন্ধন শেষ হলে মানুষের অর্ধেক নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা মানুষকে পূর্ণ নিরাপত্তা দিতে চাই। এজন্য আইএমইআই নিবন্ধন করতে হবে। না হলে নিরাপত্তার দিকটি অসম্পূর্ণ থেকে যাবে।’ তিনি বলেন, ‘আইএমইআই নিবন্ধন শেষ হলে প্রযুক্তি মাধ্যমের সংগঠিত অপরাধীকে দ্রুত চিহ্নিত করা যাবে। ফোন চুরি হলে বা হারিয়ে গেলে দ্রুত উদ্ধরি করা যাবে।
গোল টেবিল বেঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ছাড়াও টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাণভিক্ষা চাইলেন যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদ পরবর্তী সংবাদ লন্ডন থেকে ফিরেছেন খালেদা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads