ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০১৫ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের স্কুল-কলেজের ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ৩, ২০১৫ ১২:১০ পূর্বাহ্ণ
মেহেরপুরের স্কুল-কলেজের ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজের কতিপয় শিক্ষক দ্বারা ছাত্রী নিপিড়ন ও যৌন হয়রানির প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২ টার দিকে মেহেরপুর প্রেস কাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা ছাত্র লীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। মানববন্ধনে বক্তরা বলেন- মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা প্রতিনিয়িতই ছাত্রীরা যৌন নিপিড়নের শিকার হচ্ছে। কিন্তু ছাত্রীরা লজ্জায়র মুখ খুলতে পারছেনা। বিশেষ করে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা, সহকারি শিক্ষক সৌরভ ও মিন্টু এবং সরকারি মহিলা কলেজের প্রভাষক সাদিকসহ কয়েক জন শিক্ষক দ্বারা ছাত্রীরা নানাভাবে নিপিড়নের শিকার হচ্ছে। অনতিবিলম্বে এসব অপকর্ম বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানের সুুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা। জেলার বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী ও জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। মঙ্গলবার তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করবেন বলে জেলা ছাত্র লীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন জানান।

Need Ads